ঠাঁই নাই
- এস আই তানভী

.
বিশাল এ পৃথিবী ধূধূ মরুচর
বিনা ঝড়েও ভেঙ্গে যায় জীবন ঘর
বাইরে আপন, ভিতরে সবাই পর
আঘাতে আঘাতে খণ্ডিত অন্তর।।

আদর-সোহাগ দিয়ে যাকে ভাববে আপন
সেই তোমার প্রাণে দিবে মৃত্যু বাণ
যার দুঃখে দুঃখী হয়ে কাঁদবে নিরবে
আঘাতে তোমার মন সেই তো পূর্ণ করে দিবে।।

অনেকের দুঃখে অনেক কেঁদেছি, তবু
আমার দুঃখে কাঁদেনা কেউ, একা কাঁদি শুধু
জন্ম থেকে এতো দূর এসে
বুঝলাম এই জীবনের শেষে
মানুষ চালিত এই পৃথিবীর মাঝে
আমাকে চলতে হবে ভেসে ভেসে।।

আমি ছিন্নমূল, জগতের মানুষকে কিছুই
দিতে পারি নি, তাই
এ জগতে কারো মনে স্থায়ী ঠাঁই নাই।।
---------------
২১/০৭/০৭ইং
(ডায়েরি থেকে)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১২-০৫-২০২০ ০৮:৩৬ মিঃ

আমি ছিন্নমূল----


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026