স্মৃতিগুলো আজও জীবন্ত
- এস আই তানভী

.
ভাঙার পাড়ের গাছগুলো তেমনই আছে
এখনো ভাঙার দু ধারে--
পড়ে আছে সোনালী ফসলের ক্ষেত
ডান পাশে ছোট নদীটা এঁকে বেঁকে
পড়ে আছে বিশ্বরোডের মতো, বিকেলের
সূর্যটা স্বল্প সময়ের জন্য বালুরাশির গায়ে
স্বর্ণাভ রং লেপে দেয় বিদায়ের বেলা।।

আমি প্রতিদিন আসি একা,
সে আর আসে না, যার
কোমল হাতের ছোঁয়া লেগে আছে-
ভাঙার পাড়ের রাশিরাশি গাছের গায়ে,
মিষ্টি ফসলের গাছে, বালুরাশির চিকচিকিতে
শান্ত এই নদীর মৃদু স্রোতের জলে।।

সেই মন খুনী, মায়াবী নারী, জীবন কবিতা
আজ বহুদূরে, অচেনালোকে আমাকে ছেড়ে
শুধু তার স্মৃতিগুলো আজও জীবন্ত এখানে।।

এখানে এলেই আমি দেখতে পাই
সে যেনো গাছের পিঠে পিঠ মিলিয়ে দাঁড়িয়ে
অপেক্ষা করছে আমারই জন্য, তাই বুঝি-
শহর হতে খানিক দূরে, পাথরাজ কলেজের পেছনে
পশ্চিম দিগন্তে এই ভাঙার পাড়; গাছাগাছালি
নদীর জল, পাখির ডাক, ক্ষেতের ফসল
আমাকে রোজ ডেকে আনে----।
-------------------
১১/০৭/০৭ইং
(ডায়েরি থেকে)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৩-০৫-২০২০ ০৩:৫৯ মিঃ

প্রেমিকা হারিয়ে গেলেও প্রেম হারায় না


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026