জাতির জনক গান্ধীজী
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

জাতির জনক গান্ধীজী
-লক্ষ্মণ ভাণ্ডারী


শুভদিন 2রা অক্টোবরে, গুজরাটের পোরবন্দরে
গান্ধীজী লভিলেন জনম।
শিখালেন মানবেরে স্বদেশ হিতের তরে
অহিংসা হল ধর্ম পরম।।


কাবা গান্ধী তাঁর পিতা পুতুলীবাঈ নাম মাতা
লভিলেন যোগ্য সু-সন্তান।
করহ আপন কর্ম অহিংসা যে পরম ধর্ম
রাখিতে স্বদেশের মান॥


স্বদেশের স্বাধীনতা দেশ, জাতি ও একতা
জাতির জনক দেন শিক্ষা।
করহ জীবন পণ সত্যাগ্রহ আন্দোলন
চাহিও না কভু প্রাণভিক্ষা।


সংগ্রাম আমরণ করিছেন অনশন
জাতির জনক মহান নেতা।
গান্ধীজীর আহ্বানে অসহযোগ আন্দোলনে
দেশবাসী লভিল স্বাধীনতা।


কোথা হতে আসি সে নাথুরাম গডসে
নিল কেড়ে মহাত্মার প্রাণ,
আজিকের শুভদিনে ভারতের জনগণে
তাঁহারে জানায় কোটি প্রণাম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026