শিউলি ঝরানো শারদ প্রভাতে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

শিউলি ঝরানো শারদ প্রভাতে
-লক্ষ্মণ ভাণ্ডারী


শিউলি ঝরানো শারদ প্রভাতে
পাখিদের কোলাহল,
সুনীল আকাশে সাদা মেঘেদের
আনাগোনা অবিরল।


কাশের বনে ফুল ফুটেছে
পূজো এসে গেল কাছে,
শিউলি ফুলের সুগন্ধ মেখে
হৃদয় আমার নাচে।


টগর বকুল জুঁই চামেলি
মাধবী মালতী লতা,
মোর আঙিনাতে তুলসীতলায়
সুনীলা অপরাজিতা।


সাদা মেঘের চলে আনাগোনা
সোনালি রোদ ঝরে,
শারদ প্রভাতে পাখিরা ডাকে
পরাণ পাগল করে।


কমল কাননে মধু আহরণে
ছুটে আসে মধুকর,
মন্দির মাঝে কাঁসর বাজে
প্রফুল্ল সবার অন্তর।


শারদ আকাশে সাদামেঘ ভাসে
পূজোর আনন্দে মাতি,
মা আনন্দময়ীর শুভ আগমনে
ঢাকী ঢাকে দেয় কাঠি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৩-০৬-২০২০ ১৪:০৩ মিঃ

অনন্য অপূর্ব  শব্দ বুনন ।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026