তবুও শুভ কামনা
- এস আই তানভী

.
তোমাকে কোন দিন বলি নি-
বলি নি, ভালোবাসি কিংবা ভালোবাসতে।
শুধু তোমার হাত ধরে হেঁটে যেতে চেয়েছিলাম
নদীর শেষ প্রান্ত অবধি; সবুজের শেষ রঙ
পাখির কণ্ঠ পর্যন্ত ছুঁয়ে আসতে----

অথচ; প্রেমের গন্ধে স্নান করায়ে
ভালোবাসার চাদরে, আপন হাতের আলতো
ছোঁয়ায় ঘুম পাড়ায়ে স্বপ্ন দেখালে এবং
নিজেই নিজেকে শপে দিলে
আমার কাছে কোন এক চন্দ্রিমা রাতে,
জোনাক জ্বলা সামিয়ানার নিচে।

অতঃপর, আচমকা হারিয়ে গেলে
কেঁদেছি, খুঁজেছি, ক্লান্ত হয়েছি বারবার
এবং বছরের পর বছর
ফিরে পাবার প্রার্থনা সব ব্যর্থ হয়েছে
তবুও পথ চেয়ে আছি;
তবুও প্রার্থনা করে যাই- তোমার জন্য,
কোন অশনিসংকেতে যেন তোমার হাসি
বিলুপ্ত না হয় কোন দিন.........
--------------------------------
০৮/০৬/১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৮-০৬-২০২০ ০০:২০ মিঃ

প্রেম কেন যে হারিয়ে যায়


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026