মহা অষ্টমী দুর্গাপূজা
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

মহা অষ্টমী দুর্গাপূজা
লক্ষ্মণ ভাণ্ডারী


মহা অষ্টমীর পূজা পূণ্য শুভক্ষণে,
মণ্ডপে বাজায় ঢাক যত ঢাকীগণে।
দেবীর মণ্ডপমাঝে শঙ্খঘণ্টা বাজে,
আবির্ভূতা হন দেবী অপরূপ সাজে।


হোম যজ্ঞ বিধিমতে হয় সমাপন,
অবশেষে আসে সেই পূণ্য সন্ধিক্ষণ।
মহা অষ্টমীতে করে ছাগ বলিদান,
পশুরক্তে দেবীপূজা শাস্ত্রের বিধান।


শুনহ জীবের জীব আমার বচন,
পশুরক্তে মাতৃপূজা না হয় কখন।
মাতৃপূজা কর জীব বিনা বলিদান,
হত্যায় না হয় কভু পূর্ণ মনস্কাম।


বলিহীন হোক পূজা বিনা বলিদান,
লক্ষ্মণের কাব্য হোক শাস্ত্রের বিধান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026