বসন্তের দোল পূর্ণিমা .......... ফাগুনের রং লাগে বসন্ত উত্সব-২০২৩ (পঞ্চম পর্ব)
- লক্ষ্মণ ভাণ্ডারী - বসন্তের কবিতা

বসন্তের দোল পূর্ণিমা .......... ফাগুনের রং লাগে
বসন্ত উত্সব-২০২৩ (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তের উত্সবে আজি রং খেলা হবে
গাও সবে বসন্তের গান,
আজি দোল পূর্ণিমায় এস সবে নাচি গাই
মাতিয়া উঠুক সব প্রাণ।


আবীর রাঙানো হোলি বসন্তের দিনগুলি
সবার হৃদয়ে রং লাগে,
সব কিছু ভুলে যাই কোন স্মৃতি মনে নাই
বসন্তের দিন মনে জাগে।


একসাথে সবে মিলে সকলেই রং খেলে
সকলেই রং মাখে গায়,
হাসি গান কলরবে আনন্দেতে মাতে সবে
আবীর রঙে গগন ছায়।


সারাদিন রং খেলা কেটে যায় সারা বেলা
অজয় নদীর রং লাল,
লিখিল লক্ষ্মণ কবি আবীর মাখানো ছবি
স্মৃতি রয়ে যায় চিরকাল।


----------------------------------------
**** বৈচিত্র্যের রঙে রাঙিয়ে দিয়ে যাও। সবারে করি আহ্বান।
সবাইকে জানাই পবিত্রতম দোল পূর্ণিমার রঙিন শুভেচ্ছা।****
----------------------------------------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026