অবন্তিকা সিরিজ -১১
- আবরার আকিব

প্রিয় অবন্তিকা,
তোমার ছায়ার সাথে আমার ছায়ার দুরুত্ব বেড়ে গেছে বহুদূর
শতকোটি গ্রহানু ছিটকে এসে বিস্ফোরিত হয়ে অঙ্গার করেছে আমায়।
বিষন্ন রবিবার আমায় করেছে পৃথিবী হতে অবাঞ্চিত।
চৈত্রের দুপুরে, তীব্র তাপদাহে, আমার শবদেহ পড়ে আছে একা।
আমি নিঃসঙ্গ, অনিকেত।
অথচ এ বিষন্ন রবিবার শেষ হতো আমার প্রতীক্ষার প্রহর।
বিষন্ন এক সকালে তুমি গেছো চলে,
এই বিষন্ন রবিবার আমায় ভেঙে চুড়ে নিঃশেষ করে দিয়েছে।
কেন এলে জীবনে?
নিয়তি কেন আমায় নিয়ে এমন খেলায় মাতলো।
ঐ চোখের হাসি বিষন্ন একাকী কবরের মৃত ঘাসে ডুবে রবে!
আমি স্বার্থপর হয়ে যাচ্ছি।
কেন এমন হলো, এমন না হয়ে কী পারতো!
তুমি আমার জীবনের প্রত্যেক টা কাব্যের অক্ষরের মতন মিশে গেছো।
তুমি হীন এই ক্যানভাসে কোন রং নেই।
ধূসর কালো এই ক্যানভাস।
অথচ আমার কল্পনার জগৎ এ তোমার ছায়া ছিলো
আমার হৃৎপিন্ডের প্রতিটি স্পন্দন।
আমি কারো সর্বাঙ্গের প্রতিটি রক্তের ফোটায় নিজের অস্তিত্ব কে মিশিয়ে দিতে চেয়েছিলাম।
কিন্তু কর্পুরের মতন আমি উড়ে গেলাম
আমার বেদনার বারিধি বক্ররেখার মতন উড়ে যেনো যায় ফানুস হয়ে।
বিষন্ন রবিবার, বিষাক্ত রবিবার
বিরহের অনল যেই রবিবারে প্লাবিত হয় এই রবিবার কে আমি ধিক্কার জানাই।
এই বিষন্ন রবিবারেই রচিত হয়েছে কালজয়ী আত্মহত্যার সেই গান ' গ্লোমি সানডে' যেই গান কত জীবন কে থামিয়ে দিয়েছে,
মৃত্যুকে সমর্পন করে কাপুরুষ এর মতন বিদায় নেয়ার ইচ্ছা জাগতেছে।
মৃত্যুের পরম সুধা পান করে মুক্তির আনন্দ পাওয়ার বড়ো সাধ জাগতেছে।
অথচ পরম আনন্দে নিদ্রারত এক জগৎ এ ডুবে রয়েছো তুমি।
ইতি
মেঘ
পুনশ্চঃ মেঘকাব্যের অনলে পুড়ে নিঃশেষ হওয়ার পূর্বেই ফানুস হয়ে আসছি তোমার দেশে, তুমি থেকো অপেক্ষায়।


২২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026