একা
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

আমি একা ভীষণ একা।
ঘরের সব দরজা জানালা সারাদিন খোলা থাকে
তবুও আমি একা অসম্ভব একা।
আমায় দেখতে দৈনিক শয়ে শয়ে লোক আসে
তবু তাদের সামনে আমি একা।

ঘরেতে এতরকম গন্ধ-
সিগারেটের বিয়ারের
মেয়েদের চুলের
এত হইচই খিস্তির বোল
তবু আমি একা।

সত্যিই আমি একা।
একটাই ছবি হয়ে দেওয়ালে ঝুলে আমি একা
একটা উপগ্ৰহের মতো একা।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩/০৬/২০২৩
বারুইপুর


২৩-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026