তোমার জন্যই
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

তোমার জন্যই মৌমাছি হব
ফুলে ফুলে উড়ে বেড়াব।

তোমার জন্যই ভোরের পাখি হব
নতুন সূর্য'র বন্দনা করব।

তোমার জন্যই শিশির হব
সবকিছুতেই শীতলতা ছড়িয়ে দেব।

তোমার জন্যই মেঘ হব
একরাশ শান্তি বয়ে আনব।

তোমার জন্যই পাহাড় ভরাব
সবুজ বনে বনে,
সাগরের গভীরে মুক্ত রাখব
ঐ অপরূপ রূপ ভেবে ভেবে।

তোমার জন্যই আকাশ হব
বিশ্বব্রম্ভান্ডকে বুকে রাখব।

তোমার জন্যই তোমার পায়ে থাকব
তুমি আমার প্রভু তুমি আমার সব।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৪/০৬/২০২৩
বারুইপুর


২৫-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026