কেন জানিনা
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

রাতের আকাশ তারাভরা নয়,
শুধু ভরা জমাট কালো রঙে,
লক্ষ কোটি দৈত্যের মতো চোখ যেন দেখছে আমাকে।
কেন জানিনা!

একটা ফানুস উড়ে যাচ্ছিল,
আমাকে দেখেই ধপ করে পড়ে গেল মাটিতে।
কেন জানিনা!

কুচকুচে কালো গাছগুলো বিভীষিকার মতো দাঁড়িয়ে আমাকে দেখছে।
কেন জানিনা!

একটা রাত প্যাঁচা এমনভাবে ডাকছে যেন,
জানাচ্ছে অশুভ কিছু ঘটেছে।
কেন জানিনা!

কুকুরগুলো যেন আমাকে দেখে শিকার ভেবে
ধরার উল্লাসে চিৎকার করছে।
কেন জানিনা!

কনকনে ঠাণ্ডা বাতাস আমার উপর ভর করেছে।
কেন জানিনা!

এই দেখো কথায় কথায় বলতেই ভুলে গেছি,
আমি তো একটা মৃতদেহ।
এ দেহ থেকে যা কিছু দেখা,শোনা,অনুভব করা যায়
তা সবই এইরকম।
কেন জানিনা!

৬জুন,২০২৩,রাত নয়টা, বারুইপুর


১০-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026