প্রবাসীর জীবন...
- ফয়েজ উল্লাহ রবি

ঘরে ফেরা স্বপ্ন যেমন যায় না তারে ধরা
কাজের খুঁজে প্রবাস জীবন তিলে-তিলে মরা।
কেমন ছিলো দেশের জীবন শুধুই ঘুরাঘুরি
বাবার হোটেল খাবার ছিলো যেনো স্বপ্নপুরী।
একটু আরো ভালো থাকার জন্য এই ঘর ছাড়া
কতোটুকু থাকলে ভালো? জীবন পাগলপারা।
বেতন পেলেই দেশে পাঠায় রাখে না আর হাতে,
ঠান্ডা বাসি খাবার খেয়ে অনেক দিন তার কাটে।
চাহিদা আর হচ্ছে না শেষ আর একটু বেশি চাই
সন্তুষ্ট নয় পাগল এই মন; প্রাপ্য তাও যদি পাই।
এইতো আর কয়টা দিন পরেই চলে যাবো বাড়ী
"এই কয়টা দিন" হয়না যে শেষ; আসে মরণ গাড়ী।
এক প্রবাসীর মনের কষ্ট যেতো যদি মাপা
কতো ওজন বয়ে বেড়ায় কতো দু:খ চাপা।
"ভালো আছি মা" এই কথাটি রোজই বলে যায়
শতো দু:খে হাসি মুখে ঘরের হাসি ফুটায়।
যেদিন ঘর চেড়ে পর করে; সব জীবনের আপন
ঘরহারা দেশহারা হয়ে আজ অন্য কোনো জন।
সে প্রবাসে আজনবি আর দেশে বিদেশী
নিজ বাড়ীতে মেহমান হয়ে আসে প্রবাসী।

দাম্মাম, সৌদিআরব
১২ জুলাই ২০২৩


১২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026