ভালোবাসি
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

আজ শুভ-বিবাহ তোমার
কাল ছিলো গায়ে হলুদ জানি!
আজ আমার প্রেমের মৃত্যু
আগামী কাল যে কূলখানি।
ঐ মিষ্টি হাসি কেঁড়েছিলো অন্তর
করলে মাতাল প্রেমে পাগল,
দুষ্ট চোখের দৃষ্টিতে করলে খুন
আজ অবজ্ঞায় বানালে ছাগল।
পথে বসিয়ে অন্তরাল থেকে
বলোনা তুমি কী সুখ ফেলে,
কোন লোভে আমায় একা
মিথ্যে অপবাধে চলে গেলে।
হাজার বছর ভালোবাসেও মিটবে না তো
মনের আশা; হবে না পূর্ণ জীবন,
থাকতে শূর্নতা কি করে এক নিমিষে
আপন থেকে ঠেলে দিলে মরণ।
কি করে হলে এতোটা নির্দয়
দুঃখের সাগরে ভাসালে সর্বনাশী,
মিথ্যে সুখের আশায় আমায় তুমি
চলে গেলে তবু তোমায় ভালোবাসি।

১৬ সেপ্টেম্বর ২০০০ইং


০৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026