তুমি নিজেই নিজের বাপ হয়ে যাও
- নওয়াজিশ শিউল

শামসু!
তোমার মাথার উপরে ছাদ নাই
আকাশ তো আছে,
অপসৃয়মান মেঘের আড়ালে
নীল আকাশ।
শামসু তোমার ঘর নাই
বাহির তো আছে
লোকে বলবে খুব
ঘর না থাকলে বাহির থাকে?
বলুক যা মন চায়।
শামসু ঘর থাকলে দরজা লাগে,
আলোর জন্য জানালা লাগে
তবুও আলো আসে কি সবসময়!
যার নাই ঘর তার কিসের দরজা
কিসের জানালা।
তোমার ঘরে যে কেউ আসে
যে কেউ চলে যায়।
শামসু পশ্চিমে তাকাও
আকাশ যেখানে নামছে মনে হয়
ওইটা তোমার দেয়াল।
পৃথিবী কোনোখানে শেষ হইছে জানি,
কিন্তু তোমার বাহির শেষ হয় নাই
শামসু তোমার বাপ নাই?
তুমি নিজেই নিজের বাপ হয়ে যাও
নিজেকে ছায়া দাও বাপের মতো,
বাপের মতো শক্ত হও
মনে রাইখো
বাবা আদমেরও ছিলো না বাপ।


২৫-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026