ফজর
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

ঘুম থেকে জাগিয়ে দিও ফজরের ও আগে
শরীক হতে দিও আমায় মসজিদ মুমিনবাগে।
স্নিগ্ধতা ছড়িয়ে দিও তোমার প্রেমে সিক্ত হৃদয়
দিবসের শুরুতে হোক শত্রু শয়তানের পরাজয়।
নামটি আমার মুছে দিও মোনাফেকির দপ্তরে
ভাগ্য আমার অঙ্কিত করো তব দয়ার ভান্ডারে।
রিজিকের যত পেরেশানি দাও করে দাও দূর
তোমারই জিম্মায় জীবন খানি করো সুমধুর।
প্রফুল্লতা দাও হৃদয়ে সুস্থ রাখো শরীর স্বাস্থ্য মন
বরকতে পরিপূর্ণ করো আমার সারা জীবন।
ফেরেশতাদের সাক্ষ্য তুমি প্রভু করিও কবুল
নেকী দিও থাকার সারা রাত্রি ইবাদতে মশগুল।
সম্মানিত কর দুনিয়ার যত সম্পদ তার অধিকতর
জাহান্নাম নিষিদ্ধ করে দিও আমার উপর।
হাশরে তোমার নূরে করিও পুলসিরাত পার
দিও প্রভু সর্বশ্রেষ্ঠ নেয়ামত তোমারই দিদার।।


০২-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০২-১০-২০২৩ ১৩:০৫ মিঃ

অসাধারণ! আর্জি যেন সেই কাতেরে আমি থাকতে পারি।
বেশ ভালো শুভেচ্ছা এমন আরো লিখুন।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026