কখনও তুমি
- আশরাফুন নাহার

কখনও তুমি আমার চোখে কাজলকালিতে আল্পনা আঁকো,
আবার কখনও শেষপঙতিতে কামিনী রাখো,
তুমি কখনও এলোমেলো কিছু সুরকে সাধো,
আবার কখনও আবেগের চিলকোঠায় মুহুর্ত বাঁধো,
কখনও তুমি আমার খোঁপায় ময়ুরপালক গুঁজে দাও,
আবার কখনও চুড়ির নাচনে সুর খুঁজে নাও,
কখনও কখনও বড়ো অচেনা লাগে চিরচেনা তোমায়,
কখনও আবার ঢেউয়ের প্লাবনে ভাসিয়ে নাও আমায়,
তোমার চোখে কখনও আমি জল দেখিনি,
চোখের আড়ালে কখনও কি জল কাব্য লেখেনি!
কখনও তোমার দুঃখ ঢেকেছ বিদায়ীপথের শেষে,
কখনও তুমি আবীর মেখেছ আমার দুয়ারে এসে,
কখনও আমিও তোমার কোলে ঢলে পড়েছি অস্তাগামী রবির মতো,
কখনও তোমার শীতল মায়ায় নিজেকে হারিয়েছি কত!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026