নূপুরের শব্দে তোমার আসা
- অরুণ কারফা

সেই রাতে চাঁদ ছিল
আকাশে ভেসে,
আমার পাশে দাঁড়িয়ে ছিলে
তুমি এসে,
এ সবই হয়ত হয়েছিল
স্বপনে,
কারণ, তোমাকে পাব না
কখনো জীবনে।

যতই প্রখর হোক রৌদ্র
গ্রীষ্মের দুপুরের,
তুমি এলেই বুঝতে পারব
শব্দে নূপুরের,
হোক না তা দিবাস্বপ্ন
কোন এক দিন,
তবুও তোমার সুরেই
বাজবে আমার বীণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026