এ জগতে আমায় কেউ বাসেনা ভালো (শ্যামা মায়ের কবিতা)
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

এ জগতে আমায় কেউ বাসেনা ভালো তুমি ছাড়া
আমায় নিয়ে নাও না তোমার কাছে মা গো
মেটাও আমার জ্বালা।

তাই তো শুধু তোমার কাছে এসে কাঁদি মা
একা কাঁদলে আরও কষ্ট বাড়ে
জানি তুমিও ফ্যালো চোখের জল
তবু পোড়া নয়ন দুটি পায়না দেখতে।

জানি তুমি একদিন দেখা দেবে
আমি তোমার পায়ে সঁপব প্রাণ
মিথ্যা হবে না আমার চোখের জল ফেলা
তুমি মাটির হয়েও মাটির নয় যে।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২১/১১/২০২৩


২২-১১-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২২-১১-২০২৩ ২০:০৬ মিঃ

বেশ ভালো লিখেছেন।

অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩-১১-২০২৩ ০০:৩০ মিঃ

ধন্যবাদ ❤️


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026