অকথিত তৃতীয় গল্প
- হোসাইন জাহান

তুমি এলে,তুমি আর আমি
মিলে নতুন একটি গল্প তৈরি হলো।
তুমি চলে গেলে, আমিও চলে গেলাম
আমাদের বিচ্ছেদে তৈরি হলো
আরো তিনটি গল্প।
একটা তোমার গল্প, যেটা তুমি বুঝলে;
একটা আমার গল্প, যেটা আমি বুঝলাম।
তৃতীয় যেই অকথিত গল্প ছিল;
সেটা যদি একটু সময় নিয়ে তুমি আর আমি
পড়তাম, হয়ত সেটাও আমরা বুঝে যেতাম।
এখন তুমি আর আমি দুই দিগন্তের,
ভীষণ একলা মানুষ।


২৭-১২-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৮-১২-২০২৩ ০৯:৪০ মিঃ

সুন্দর

হোসাইন জাহান
২৮-১২-২০২৩ ১০:৪০ মিঃ

ধন্যবাদ। বাকি কবিতা গুলো পড়ার অনুরোধ রইল


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026