বিবর্তনের পথ ধরে
- নাহিদ সরদার

এককোষী থেকে বিবর্তিত হয়ে নিজেকে যে সৃষ্টির সেরা জীব
মনে করে হেসে উঠি
সে আমার এক মূর্খতা
দিনশেষে ঠিকই আমার মাঝে খুঁজে পাই
অপ্রয়োজনীয় অ্যাপানডিক্স
আর তাবৎ অবিশ্বাস ও সন্দেহের চোখ নিয়ে চেয়ে থাকি চেনা পথে
আজ বিবর্তনের পথ ধরে চলতে যেয়ে চেনা পথ ভুল হয়
প্রিয়জন দেখায় জাহান্নামি টিকিট
জানার অপরাধে অপরাধী হতে রাজি আছি
না-জানা ও অন্ধবিশ্বাস ভালো সেজে জান্নাতি টিকিট চাইনা।

যাহোক একদিন এইখান থেকে কোটি বছর পরে আমার থেকে সমৃদ্ধ কেউ আমার ফসিল হাতে নিয়ে সন্দেহে বলবে
কি করে এই ফসিল আমার পূর্বসূরি হতে পারে
কিন্তু যথার্থ সত্যি এই যে আমি তার পূর্বসূরি ছিলাম
যেমন আমার পূর্বসূরি ছিল শিম্পাঞ্জি।
এই বিশ্বাসে আমার একটা জাহান্নামি টিকিট চাই।


০৬-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৭-০১-২০২৪ ০১:৪৮ মিঃ

অসাধারণ লেখা


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026