প্রজন্ম গোলাপ
- নাহিদ সরদার

আত্মীয়ের পরিচয়ে আমি খুব বেঁচে যাই
কলার উঁচিয়ে মুখে কিল মারি
যাকে কিল মারি
তাঁর বংশে নেই কোনো প্রজন্মের অহংকার
আমার আছে
দাপটে নেতা অথবা দামি পোস্টের মালিক সে আমার বংশের
তাঁকে পেয়েছি বহুকাল পরে।
এভাবেই হয়তো এক দুই করে সর্বোচ্চ তিন প্রজন্ম খুব করে বেঁচে যাব,
তারপর যেদিন তেজস্বী চলে যাবে
সেদিন থেকে আর বহুকাল কেবল অপেক্ষা আর অপেক্ষা
ততোদিনে মুখফাটা, নাখফাটা লোক গুলো পেয়ে যাবে অহংকার
এবার তাঁরা বলবে
আত্মীয়ের পরিচয়ে আমরা খুব বেঁচে আছি
হয়তো আমার নাক ফাটাবে নয়তো
মানবিক হতে হতে টিকে যাবে
এভাবেই চলে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম।


০৮-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026