বাংলিশ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

বাংলা বলতে লজ্জা লাগে
আধুনিক হতে গিয়ে!
বাংলা ভাষার জৌলুস
ইংলিশ মিডিয়াম স্কুল নিয়েছে ছিনিয়ে!

বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে নিত্য
চাকুরী বাজার অভিভাবকের কেড়েছে চিত্ত,
বাংলা কথা বলতে যদি না বলি ইংলিশ
লজ্জা লাগে! বাংলা এখন বাংলিশ।

ইংলিশ যে ভালো পারে কইতে
তারে হয় না বাংলার লজ্জা বইতে,
অধুনা যুগে বাংলা বলতে লাগে ভয়
বাংলা এখন বাংলিশ সর্ব লোকে কয়।

যে ভাষার জন্য
সহস্র -লক্ষ জীবন হলো শেষ,
সে ভাষা আজ ধুকে ধুকে মরছে
কমছে বাংলা ভাষার তেজ।


০২-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026