জন্মদাতা
- ফয়েজ উল্লাহ রবি

খেলনা গাড়ী নতুন জামা ইচ্ছে আমার যতো,
এক কথাতেই পূরণ করে বাহানা কতো-শতো।
মায়ের চুড়ি-শাড়ি-জুতো, বোনের খেলনা পুতুল,
দাদা-দাদীর চাওয়া যতো! সবই ছিলো অতুল।
যখন যাহা চায় পরিবার করছে পূরণ হেসে,
বুকের ব্যথা চেপে বুকে যাচ্ছেন ভালোবেসে।
বলার আগেই কার যে কি চাই ? যাচ্ছেন তিনি জেনে,
সবার চাওয়া করে পূরণ! অল্পতে জান মেনে। (নিজে-পিতা)
এক জোড়া জুতো জামায় তার অনেক বছর কাটে,
পরিবারেই জন্যই তিনি সারা জীবন খাটে।
কোথায় থেকে কেমন করে আসছেন এই সব নিয়ে,
দায়িত্বটা বুঝবে তখন করবে যখন বিয়ে।
রক্ত ঘামে কষ্টের দামে করছেন লালন তিনি,
কষ্ট পিতার বুঝবে না সে ? হয়নি পিতা যিনি।
কেমন করে করছে এই সব ভাবিনি তো কভু!
অনেক ধৈর্য-সহ্য দিয়েই সৃষ্টি করেন প্রভু।
মায়ের নামে হাজার কিতাব লেখা অনেক গল্প,
সেই তুলনায় পিতার কথা এই সামান্য অল্প।
পিতা হলেই বুঝবে মর্ম, তার আগে সে ভিলেন,
তোমার ভালোর যিকির যপেই তিনি বেঁচে ছিলেন।

শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
২২ বৈশাখ ১৪৩০, ০৫ মে ২০২৩


২৫-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026