ভালো থাকার যন্ত্রণায় অধীর আমি....
- কাজী ফাতেমা ছবি

ভালো না লাগলে কিছুই ভালো লাগেনা
মিঠে কথা তেতো লাগে, বিষ লাগে,
মেজাজটা মুহুর্মুহু বেসুরা গান তুলে
বজ্রনিনাদ তুলে কানে কথাগুলো যেনো।
ইচ্ছে হয় দীর্ঘশ্বাস হাতে এনে ছুঁড়ে ফেলি
নগর পিতাদের ঐ অন্তর অন্তর ডাস্টবিন।
দুমড়ে মুচড়ে দেই কারো মুখ থাপড়ায়ে,
ভাল কথাগুলো মনে হয় বস্তাপচা বাজে কথন
বুকের ভিতর তোলপাড় করা যন্ত্রণা আঁচড়ে পড়ে
সর্বাঙ্গে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয়। ভাল্লাগেনা!
কথাগুলো নেগেটিভ নয় আমি ভাল আছি খুব ভাল
শুধু ঠোঁটে কথা নেই, বলতে ইচ্ছে নেই কিছুই
সকল মিলিয়ে ভাল থাকার যন্ত্রণায় অধীর আমি।
June 4, 2016

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:৩২


২৭-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৭-০২-২০২৪ ১৯:৩০ মিঃ

অপূর্ব লিখেছেন কবি। হার্দিক শুভেচ্ছা।

কাজী ফাতেমা ছবি
২৮-০২-২০২৪ ১১:৪৮ মিঃ

ধন্যবাদ ফয়েজ ভাই। অনেকদিন পর এখানে আসলাম


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026