লাভিউ ব্লেন্ডার (জীবন গদ্য)...
- কাজী ফাতেমা ছবি

©কাজী ফাতেমা ছবি

আমার মনের যত ঈর্ষা আছে হাতের মুঠোয় এনে কচকচ বটিতে কেটে এমন করে ঢেলে দেই ব্লেন্ডারে... গড়র গড়র পিষে ফিনিস... তবেই আমি শান্তি পাই। যখন রেগে যাই কষ্ট পাই ব্লেন্ডার কল্পনা করি আর তাতে সুইচ দিয়ে আমি হারিয়ে যাই... স্বস্তির দেশে। আমার রাগ গোস্বা কখনো মনে জমিয়ে রাখি... না।

জীবনের ব্লেন্ডার নামক যাতাকলে পিষে দেই... কষ্ট সঁপে দেই যন্ত্রে। আনন্দ খুঁজি, অযথাই আনন্দ পেয়ে যাই মনে। আমি হাসি, হাসতে থাকি... ব্লেন্ডারের শব্দের মতই.. এ এক পৈশাচিক আনন্দ। আমার অহংকার চূর্ণ করে দেই এমন ভাবেই... আমি দম্ভ করে বলি না কখনো আমি সেই আমি এই আমাকে সম্মান করতে হবে, আমাকে ভয় পেতে হবে.. পদবী যতই উপরে উঠুক আমি আমার মতই থেকে যাই।

কাছের মানুষ বলে তুমি তো এই...সো তোমাকে একটু ব্যক্তিত্ব নিয়েই পথ চলতে হবে! আমি আসলেই ব্যক্ত্বিত্ব কি জিনিস বুঝি না তবে অনেকবার চেষ্টা করেছি বুক ফুলিয়ে হাঁটব ব্যক্তিত্ব নিয়ে কিন্তু কই সব আশায় গুঁড়েবালি... আমি আনমনেই হেসে দেই... মানুষগুলো নির্ভয়ে আমার কাছে আসে হাসে তাদের কষ্টের কথা বলে, আমি শুনি মনোযোগে... আমার ব্যক্ত্বিত্ব নাই বিশ্বাস কর। বা হওয়াতেও অনেক বিপদ... মানুষ যেমন তেমন ব্যবহার করে ফেলে। এত সব স্বত্ত্বেও আমি মন খোলে লিখতে পারি... আমার সব ব্যক্তিত্ব ব্লেন্ডার জোর করে তার বুকে নিয়েছে আমার কি দোষ বলো.... লাভিউ ব্লেন্ডার
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৩


১০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026