সাজাতে ঘর সুখের আসর
- ফয়েজ উল্লাহ রবি

ঐ পাড়ে যে থাকো তুমি এই পাড়ে তে আমি,
কতো তোমায় ভালোবাসি জানে অন্তর্যামী।
সকাল-বিকাল তোমার কথাই ভাবছে আমার মন,
তুমি ছাড়া নেই কিছু আর; তোমাকেই চাই, পণ।
তুমি আমার শুধুই আমার সাত রাজারই ধন,
তোমার মাঝেই জীবন আমার জানে সর্বজন।
তোমায় পেলে থাকবো বেঁচে না পেলে যাই মরে,
যেথায় থাকি যতোই দূরে আসবো ফিরে ঘরে।
আবার শতো জনম নিবো আসবো আবার ফিরে,
সাজাতে ঘর সুখের আসর থাকবো তোমায় ঘিরে।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৮ মাঘ ১৪৩০, ০১ ফেব্রুয়ারি ২০২৪


১৩-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026