= বিজন দা'র জন্মদিনে=
- কাজী ফাতেমা ছবি

©কাজী ফাতেমা ছবি
কথার ভিতর মধু রোয়া
মিহি সুরের শব্দ
কাব্যের মায়ায় ফেলে তিনি
মানুষ করেন জব্দ!

উৎসাহ দেন লিখুক সবাই
মন্তব্যেতে সেরা
কাব্যে ভরা ব্লগটি যে তার,
মায়া দিয়ে ঘেরা।

ভালোবাসি দাদা তোমায়
কাব্য ভালোবাসি
কাব্যের খাতায় শব্দ বোনায়
দাদা হলে চাষি!






আজকে তোমার জন্মদিনে
কী উপহার দেবো
শুভেচ্ছা শ জানাই দাদা
ভালোবাসি ভেবো!

সুখ শান্তিতে কাটুক জীবন
সাফল্যও আসুক
স্বস্তি এসে সুখের নায়ে
তোমায় নিয়ে ভাসুক।

বিষাদ ব্যথা যাক না দূরে
ভালো থেকো নিত্য
হাজার খুশি এসে দাদা
দিক ভরে দিক চিত্ত।

শুভেচ্ছা আর রইলো দোয়া
বাঁচো বছর হাজার
সুস্থতা থাক্ শান্তিও থাক্
তোমার দেহের মাঝার।

ভাবছো সবাই কাকে জানাই
শুভেচ্ছারই লহর
এলো আবার আচানক কার
জন্মদিনের প্রহর?

নাম তার এখন বলবো কানে
শুনো সে বিজন রয়
সামু ব্লগের সেরা এ নাম
প্রথম সারিতে রয়।

বিজন দাদার জন্মদিনে
শুভেচ্ছা যে জানাই
ব্লগবাড়ির ঐ লাল দেয়ালে
তার ছবিটা টানাই।

শুভেচ্ছা জানাতে তোমরা
যেয়ো নাকো ভুলে
করবে দোয়া খাওয়াবে কেক
মনের দরজা খুলে।

সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫


১৪-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026