যে কোনদিন চলে যাবো
- ফয়েজ উল্লাহ রবি

ভয় যদি আর না থাকে মন জাহান্নামের আগুন,
দুই দিনের এই দুনিয়াতে রোজ করে যাই ফাগুন।
কি আছে কাল কী হবে কাল?
কেউ জানে না আসবে সকাল!
হায়াৎ তোমার স্থিরীকৃত থাকতে সময় জাগুন!

এই প্রয়োজন সেই আয়োজন সবই যাবে মিশে,
যে কোনদিন মউত ফেরেস্তা নিয়ে যাবে শীষে!
থাকবে কিছু শুধুই স্মৃতি
হবে যখন জীবন ইতি,
ভুলেই যাবে এই পৃথিবী; মারবে সবাই পিষে।

স্থিরীকৃত-নির্ধারিত/ জাগুন-জেগে উঠা।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
০৪ ফাল্গুন ১৪৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২৪


১৭-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026