দেখতে মানুষ কেমন?
- ফয়েজ উল্লাহ রবি

অনুভূতির আবেগ জাগে দেখতে মানুষ কেমন?
মুখোশ পড়া পুতুল সবাই পাইনি মানুষ তেমন!
অধ্যায় সবে পাপে রবে পুণ্য তো সব খালি,
বিনা কারণ জীবন ধারণ পাবে শুধুই গালি।
অঘোর আঁধার থাকবে সাথে জ্বলবে না আগর,
শত্রু-মিত্র বন্ধু যে কেউ দেবে না সাথ নাগর।
ঐ কারিগর দেখছে বসে নাটাই-সুতো তাঁর হাতে,
মানুষ তোমার উত্পাতে সব জ্বলবে যে অগ্ন্যুৎপাতে।
থাকতে সময় ফিরে এসো সৎ পথে রথ জীবন,
কি দেবে আর জবাব তুমি আসবে যখন মরণ।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৬ ফাল্গুন ১৪৩০, ২৯ ফেব্রুয়ারি ২০২৪


২০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026