সামু এলো ফিরে......স্বরূপে তার
- কাজী ফাতেমা ছবি

খুশির খবর সবার জন্য, সামু এলো ফিরে
যাও ফিরে যাও তোমরা সবাই, এবার সামু নীড়ে।

পর্ণ সাইটের তকমা তুলে,করলো সামু বন্ধ
শুভ বুদ্ধির হলো উদয়, মিটলো সকল দ্বন্দ্ব।

ভিপিএনে ছিলে যারা, সামু ভালোবেসে
এবার বাপু দাও না আলতো, সুখের চোটে হেসে।

যারা ছিলে দূরে দূরে, আবার এসো ফিরে,
গরম করো ব্লগের পাতা, গল্প কাব্যে ধীরে।

অশ্লীলতা পিছন ফেলে, শুদ্ধ মনে এসো
গল্প কাব্য ছড়ার নায়ে, মুগ্ধতাতে ভেসো।

জয়ী হলো সত্য শুনো, ভেস্তে গেলো মিথ্যে
সামু বন্ধে খুশি যারা, জ্বলবে তাদের পিথ্যে!

আলোচনায় এসো আবার, লিখো অন্তর খুলে,
এসো ফিরে সামুর দোরে,মান অভিমান ভুলে!

পাতায় পাতায় থাকুক লেপ্টে, ভালোবাসার ছবি;
ব্লগে লিখে হতে পারো, বিখ্যাত এক কবি।

মন্দ কথা মন্দ ভাবনা, পোস্ট দিয়ো না মন্দ
ঝরাও সুখে বৃষ্টির মতন, কাব্য কথার ছন্দ।

ভাই বন্ধুরা ও বোনেরা, সালাম তোদের জানাই
চোখ দেয়ালে এবার এসো, ব্লগ ছবিটা টানাই।


সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৯ রাত ১০:২৪


২০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026