আপন বাড়ী - গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি

বাড়ী-বাড়ী করেই জীবন কাটছে আপন বাড়ীর খুঁজে,
আসল বাড়ী ভুলে মানুষ নানা রঙে থাকে মজে ।।

একা এলাম একাই যাবো থাকবো না তো চিরকাল,
দিনে জেগে রাতে ঘুমে নেই ভরসা দেখবো সকাল ।।
একদিন তো যাবো চলে যোগ-বিয়োগের হিসেব না বুঝে ।। ঐ

দু’দিনের এই দুনিয়াতে মিছে মোহে আছি ডুবে
ভুলে আপন আপনারে কোন সে লোভে থাকি ছুঁমে ।।
ভুলে আমি অনন্ত সে আখেরাতের রাস্তা নিজে । ঐ

ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্নমাত্রা-৪


২৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026