তোমায় অভিশাপ দিলাম অভিশাপ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তোমায় অভিশাপ দিলাম অভিশাপ
ভালো থাকার অভিশাপ,
যে অভিশাপে তুমি ভালো থাকবে
আমার মনে বাড়বে অগ্নিতাপ।

তোমায় অভিশাপ দিলাম অভিশাপ
যে অভিশাপে ঘুচবে তোমার
সকল প্রেম- পাপ
তোমায় অভিশাপ দিলাম অভিশাপ।

তোমায় অভিশাপ দিলাম অভিশাপ
সুখে থাকো চিরদিন,
আমি না হয় কষ্টে থাকি
মনে বাজুক কষ্টের বীণ।

তোমায় অভিশাপ দিলাম অভিশাপ
খোদা'তালা রাখুক তোমায় সুখে,
আমি না হয় বৈরাগী হবো
পথ-প্রান্তর ঘুরে বেড়াবো মনের দুঃখে।

তোমায় অভিশাপ দিলাম অভিশাপ
ভালো কেউ হোক তোমার জীবন সাথী,
হাসি- খুশিতে জীবন চলুক
সংসারে জ্বলুক সুখ বাতি।
তোমাকে অভিশাপ দিলাম অভিশাপ
ভালো থাকার অভিশাপ।

30/03/2024 10:03 pm


৩০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026