আসবে যখন মরণ
- ফয়েজ উল্লাহ রবি

আসবে যখন মরণ আমার আসে যেনো ভোরে,
ফজর পড়েই দোয়া মাগি ভালো রেখো গোরে।
এই দুনিয়ার ভুলগুলো সব করে দিও মাফ,
আরশ ছায়ায় জায়গা দিও মুছে আমার পাপ।
তোমার দয়ায় তোমার মায়ায় রেখো আমায় প্রভু,
সঠিক পথে থাকতে যেনো- হয়না যে ভুল কভু।
ইবাদতে সাজাই জীবন ভক্তি তোমায় শুধু,
মনে-প্রাণে এক তোমার-ই প্রেমের মোহে রুজু।
এই জীবনটা তোমারই দান তোমার তরে নম:
আর কিছু নেই কিছুই যে নেই এক তোমারই সম।

সোমবার, দাম্মাম, সৌদিআরব
২৭ চৈত্র ১৪২৩, ১০ এপ্রিল ২০১৭


০৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026