নিজ পাপে তাপ
- ফয়েজ উল্লাহ রবি

করেই সেবা পিতা-মাতার চেষ্টা করো কিছুটা ঋণ শোধ,
ঋণ জীবনের অপরও নাম; জীবন শেষে পাবে যে তার বোধ।
চলতে পথে সুখের খোঁজে জীবন হারায় কতো সঞ্চিত ধন,
অর্থই সব কিছুই তো নয়, এই বুঝ মানে না অবুঝ এই মন।
মনের এই ঘরে যখন বাসা বাঁধে হারানোরই ভয়,
দিন শেষে আর রয় না কিছু মিছে-মিছেই সময় ক্ষয়।
মানুষ তখন নামেই মানুষ সত্যি আসে পরাজয়,
অনাদিকাল এই রীতিতেই চলছে বিশ্ব বদল হবার নয়।
কতোটা আর বদলে যাবে মুখোশ আড়াল র’বে?
নিজ পাপে তাপ মাশুল দিয়েই মুক্তি তবে হবে।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
০৩ শ্রাবণ ১৪২৪, ১৮ জুলাই ২০১৭


০৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026