দুঃসময়ের গান
- অনির্বাণ মিত্র চৌধুরী

তুমি এখন কোথায় আছো, কেমন আছো, তার জানি না কিছু
হেলার ছলে হারিয়ে তোমায় রাখিনি খোঁজ, ধরিনি পিছু।
এখন আমার কঠিন সময়, ত্রস্ত হৃদয়, একলা লড়াই বাঁচার
কেউ নেই যে সাহস দেবার, যত্ন নেবার – শুন্য হৃদয় খাঁচার।
এমন সময় খুব প্রয়োজন, সব আয়োজন তোমায় পাবার আশে
আড়াল ভেঙে দাও ইশারা, শর্ত ছাড়া দাঁড়াও আমার পাশে।
আমায় তুমি আগলে থাকো, সরিয়ে রাখো হিসেব-নিকেশ দূরে
চলো দুঃসময়টা যাই কাটিয়ে, সব ছাপিয়ে বানভাসি হই সুরে।


এপ্রিল, ২০২০


১২-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026