ওলটপালট ইচ্ছেরা
- অনির্বাণ মিত্র চৌধুরী

মাঝেমাঝে আমার খুব ভালোবাসতে ইচ্ছে হয়
ইচ্ছে হয় ভালোবাসার প্রবল উজানে গা ভাসাই
আউলা প্রেমের বাউলা বাতাস যেন ছুঁয়ে দিয়ে যায় তনুমন;
আর আমি তাতে বিধ্বস্ত হই।
কিছুটা সময় উথাল-পাথাল, কিছুটা ওলটপালট স্বপ্ন
রঙিন কল্পনাবিলাসে মত্ত হতে খুব ইচ্ছে জাগে
কিছু মান-অভিমান, খুনসুটি, অতঃপর মানভঞ্জন,
কিছু মাতাল অনুভূতি — যার স্বাদ পাইনি আগে।

ইচ্ছে করে একবার চেখে দেখি ভালোবাসার কেমন স্বাদ
একবার দেখি কেমন লাগে ঠিকঠাক ভালোবাসাতে?
কেমন লাগে অন্যের ইচ্ছেগুলো নিজের করে নিতে,
কেমন লাগে অন্যের চোখে নিজের স্বপ্ন সাজতে ও সাজাতে?
কারো ভালোলাগা, মন্দলাগার কারণ হতেইবা কেমন লাগে?
কেমন লাগে কারো একলা বিকেলের চায়ের কাপে সঙ্গী হতে?
কেমন লাগে কারো মনসমুদ্রে ডুব দিয়ে ঝিনুক খুঁজতে
কিংবা মন-অরণ্যে চঞ্চল হরিণীর মত দৌঁড়ে বেড়াতে?

মাঝেমাঝে আমার খুব ইচ্ছে করে,
কারো কোমল হাতে হাত রেখে হাঁটু গেড়ে
অকপটে বলি, একটু ভালোবাসবে কি আমায়?


০১-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026