পিরিতির ডোরে বাইন্দা
- ফয়েজ উল্লাহ রবি

পিরিতির ডোরে বাইন্দা মোরে করলি আপন সই,
ভাল্লাগেনা তোরে ছাড়া কেমনে দূরে রই, কেমনে দূরে রই।

চোখে মোর চোখ রাখিয়া মনে রাইখা মন
দূরে ছিলাম অন্য মানুষ
দূরে ছিলাম অন্য মানুষ, করলি আপন জন।

মনের ঘরে ঘর বান্দিয়া করলি অবস্থান,
তোর আর আমার এক ঘরেতে
তোর আর আমার এক ঘরেতে, বাসস্থান।

দিনের বেলা সুরুজ দেখি রাতের বেলায় চাঁদ,
সব খানেতে তোরেই দেখি
সব খানেতে তোরেই দেখি, সুখের ভাঙ্গে বাঁধ।

আকাশ-বাতাস সাগর-নদী দেখছি সবই নিরবধি
তোর আর আমার এই যে প্রেম
তোর আর আমার এই যে প্রেম, দেখে মুগ্ধ বিধ।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
০৭ শ্রাবণ ১৪২৪, ২২ জুলাই ২০১৭


১৯-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026