আমরা সবাই কি ভালো থাকি যে যার মতো?
- নাহিদ সরদার

আমরা সবাই কি ভালো থাকি যে যার মতো?

নাহিদ

অর্বাচীন রাতের তলায় ইঁদুরের গর্ত- একা সংসার পাতি

বেজির আবাসে নড়বড়ে তক্তপোষ পেতে শুনি- ভাঙনের গান
বাইরে ঘুরে বেড়ায়
বরই পড়ার টাপুস- টুপুস শব্দ
বিয়ে বাড়ি থেকে ছুটে আসা আলো ভেদ করে ফ্যালে মাটির দেয়াল- জ্বলে ওঠে বাবার একটা মরা হাত
আমরা দূরত্বে যাই একে একে- উঠোনের মতো;
নাকের ডগায় একটুকরো ঝুলকালি
জানিয়ে দেয় ছাড়াছাড়ির বয়ান
কদিন পরেই ভুলে যাব
টিনের চালের উপর উপচে পড়া পেয়ারার ডাল
বিপরীতে ছাদের উপরে ক্যাকটাস দেখে দেখে কেটে যাবে বিষণ্ণ বিকেল।

আমরা সবাই কী ভালো থাকি যে যার মতো?

২৫/০১/২০২৪
বৃহস্পতিবার, রাত ১১:৫৭
খুলনা,


২০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026