মৃত্যুর সংকেত
- নাহিদ সরদার

মৃত্যুর সংকেত

নাহিদ সরদার

চারকোনা একটা বাঁশের বেড়া
উটের কুঁজের মতো বুক ফোলা মাটি
উপরে তুষের গুড়ো
একটা কবর
নতুন কবর যে গন্ধ ছড়ায়
সেই গন্ধ আগর বাতির মতো শোক বুকে চেপে ধরে
গিলে খায় আত্মার সম্বন্ধ
একদিন এই কবরটা বৃদ্ধ হয়
ফোঁকরে চোখ রাখলে মেলে কিছু হাড়, খুলি আর চারপাশে অবাঞ্ছিত ঘাসলতাপাতা
তারপর একদিন নিশ্চিহ্ন হয় অথবা তার উপরে জন্মায়
আরেক কবর।

প্রতিটা নতুন কবর মানে - সংকেত

মৃত্যুর সংকেত।


২০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026