ও মাঝি কও গিয়া তারে-গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি

ও মাঝি কও গিয়া তারে পথ চেয়ে মোর কেনো শুধুই থাকে?
কাটে না দিন আমি ছাড়া তবু কেনো দূরেই আমায় রাখে।।?
আমার) চলছে জীবন তারে নিয়েই ভালোবাসি যারে,
ও মাঝি কও গিয়া তারে ভালোবাসি যারে।।

উজান গাঙের দূরের দেশে অভিমানে চলে গেছে,
ভুলতে তো আর পারেনি সে উঠছে যে তার মনে ভেসে।।
তারে) যুগে-যুগে ভালোবেসে আসবো বারে-বারে।।

হয় অবসান পেরেশান সব আসবে মনে শান্তি ফিরে,
দূর করিতে দুঃখের বোঝা, থাকবো না আর অন্য ভিড়ে।।
তোমার) কান্না ভাগে সুখের আগে খুঁজবো আমি দ্বারে দ্বারে।।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
০৪ শ্রাবণ ১৪২৪, ১৯ জুলাই ২০১৭

ছন্দ: স্বরবৃত্ত


২৯-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026