তোমার সব কিছু ঠিক
- ফয়েজ উল্লাহ রবি

আমার সবই মন্দ লাগে তোমার সবই ভালো,
আমিই একার আঁধার দেখি তোমার আকাশ আলো।
যা কিছু এই বলছি আমি সবই কেনো ভুল?
তোমার মতের থাকলে সঠিক ভিন্ন তায় হুলুস্থূল।

মন্দ তুমি যতোই বলো লোকের মুখে-মুখে,
ভালো আমি সারা জীবন থাকলাম শুধুই শোকে!
তোমার কথায় ছাপা হয় রোজ খবর কাগজে,
থাকছে যে লোক তোমায় নিয়ে তোমাতে মজে!

কতো তুমি ভুল করেছ ঠিক বলে সব ভুল,
একটি আমি করলে যে ভুল লাগে গণ্ডগোল।
কতোটা আর ধীরে চলি কতো মেপে কথা?
যা হবার তা হবেই ভাগে না হয় থাক ব্যথা।

সোমবার, দাম্মাম, সৌদিআরব
২৮ শ্রাবণ ১৪৩১, ১২ আগস্ট ২০২৪


১২-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026