কতদূর বলো নবী
- মাহমুদুল মান্নান তারিফ

কতদূর বলো নবী
মাহমুদুল মান্নান তারিফ

কতদূর বলো নবী মদিনা তোমার,
বলে দাও কোন্ পথে পা হেঁটে যাবো?
শারীরিক ক্লান্তিটা যাক বেড়ে যাক,
তবুও তো প্রিয় "তব" দিদার পাবো।।

মনে সাধ জিয়ারত করব যখন,
প্রাণভরে কিছু না'ত গাইব তখন।
আশেকান চলে যায় যখনতখন,
সামর্থ্য নেই হেথা কেমনে যাবো?

চেষ্টা করেছি যেতে তোমার সকাশ,
করতে পারি না কথা ভাষায় প্রকাশ।
বেদনার গান শুনো, হে প্রিয় রাসূল!
কেমনে চরণে ধরে ঠোঁট মেলাবো?

দরূদ নামক মালা হৃদয়ে বেঁধে,
দিদার আশায় মন ওঠে যে কেঁদে।
প্রত্যাশা করে মন স্বপ্নে দিদার,
মন চায় দরূদের মালা পরাবো।।

সংগীতগ্রন্থ: আঁধারে আলোর নবী (২০০৮)


০৯-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১২-০৯-২০২৪ ১২:২৯ মিঃ

মন চায় দরূদের মালা পরাবো

০৯-০৯-২০২৪ ০৯:৫৩ মিঃ

এই গজল ২০০৮ সালে "আঁধারে আলোর নবী" সংগীতগন্থে প্রকাশিত।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026