বেহাত সময় ফিরে আসে
- নাহিদ সরদার

নানুর কিনে দেয়া গড়িটা ছেড়ে গেলে
ইঁদুরের গর্তে কান পাতি,
সঞ্চয়ের শব্দে আশাহত হই!
চোখ রাখি প্রাচীন কলসের কোণায়,
যেখানে মায়ের ভাজ করা কাপড়ের স্তুপ।
বাবার তিলে পড়া পাঞ্জাবিটা চোখে পড়তেই
বেহাত সময় ফিরে আসে।
ছুটির ঘন্টায় চমকে তাকাই!
আমার আঙুল ধরে হেঁটে যাচ্ছে হাত ঘড়ি।


২৫-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026