মায়ের চোখ
- নাহিদ সরদার

মায়ের এখন ক্ষীণ দৃষ্টি
আমার সাফল্য মেলে দিলে
সেটা দেখার জন্যে মা চশমাটা খুঁজলেন
হাতড়ালেন কিছু একটা
না পেয়ে
অক্ষর ছুলেন,
ঠিক আমার জ্বর হলে গা মুছতেন তেমন।
মায়ের চশমাটা খুঁজতে যেয়ে
একটা আস্ত শীতকাল সামানে এলো,
দেখি
একচাক কুয়াশার পিছনে মায়ের চোখ।


মাসিক পালংকির
নভেম্বর- ২০২৪ সংখ্যায় প্রকাশি


১৩-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৪-১১-২০২৪ ০৮:১৬ মিঃ

অসাধারণ অনুভূতির অনন্য প্রকাশ কবি।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026