হেমন্তের আগমন
- অরুণ কারফা

তুমি চলে যেতেই
রাগ করে,
পাতাগুলো সব
পরল ঝরে,
বুঝলাম এসেছে
হেমন্ত,
বেলা যে তখন
পরন্ত।

আবার কবে তুমি আসবে
আবার কবে ভালবাসবে
পাকাধান ছেড়েছে সুগন্ধ,
আমরা বসে থাকলেও ঘরে
বেরিয়েছে বুলবুলির সময় করে
তার মনে নেই দ্বন্দ্ব।

সোনালি হাওয়ায় সোনালি ধান
সোনার যেন ডেকেছে বান
আর কি থাকা যায় ঘরে,
মাঝি তুলে দিল পাল
অযথা নষ্ট না করে কাল
যাত্রীরা দাঁড়িয়ে ওপারে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026