হেমন্তর ভোরে চন্দ্রবিন্দু
- অরুণ কারফা

এতদিন ধরে যে কাশগুলো
নদীর দু পার আলো করেছিল
হেমন্তের প্রথম আবির্ভাবে
নিঃশব্দে কেমন ঝরে গেল।

বলে গেল তারা এটাই নিয়ম
শরতের পর হেমন্ত আসে
থামলে পরে হিমেল হওয়া
শিশির পড়ে ঘাসে ঘাসে।

চাঁদের আলো শেষের রাতে
পরলে তাদের মাথার ’পরে
চমক দেয় বিন্দুগুলো
হাসি যেন উপচে পড়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026