উত্তর অজানা
- রফিকুল ইসলাম রফিক

হাজার প্রশ্নরা ঘুরপাক খায় উত্তর অজানা
তুষের আগুনের মতো এই বুক পোড়ে কতটা ব্যথায়
কতটা গভীর সেই অন্তরজ্বালা তাকি জানে কেউ?
যার জানার কথা সেও জানে না।
ভালবাসা সময়ের সিঁড়ি বেয়ে সময়ে হারায়
একটি প্রশ্নবোধক চিন্হই শেষমেষ দৃশ্যমান হয়
উত্তর অজানা।
আমাবশ্যার রাতের মতো সময়ের ভূতেরা গিলে খায়
জীবনের জোছনার আলো।
সোনালি সকালগুলো মিশে যায় সন্ধ্যার আঁধারে
তবুও মানুষ বাঁচে নতুন আশায়
রাত শেষে আসে যদি আবার সকাল
রাতের সময়টা বড় প্রলম্বিত হয়
আকাংঙ্খিত স্বপ্নের সকাল আর ফিরে আসে না
একটি প্রশ্নবোধক চিন্হই শেষমেষ দৃশ্যমান হয়
উত্তর অজানা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026