ভালবাসার দুটি অকবিতা...
- কাজী ফাতেমা ছবি

(১) স্বপ্ন উড়াই…….
———————-
স্বপ্নগুলো উড়াই বাতাসে
দু’হাতে
উড়ে উড়ে যায় তার দ্বারে
রোজ প্রাতে ।
ছুঁয়ে দেখে না একটিবার!
স্বপ্ন ফিরে আঘাতে
ঘুম কি তার ভাঙবে না
সুখ স্বপ্নের আভাতে ।
যা পিংক স্বপ্ন উড়ে যা তুই
অপেক্ষায় তার দুয়ারে
দেখবি সে আসবে, ভাসবে
ভালবাসায় জোয়ারে ।
(Thursday, 15 May 2014 at 09:37 )

(২) প্রভাতের আলো হয়ে তুমি আস..
—————————————
সময় এখানে এসে থেমে যায়
দুচোখ যখনই তোমার দেখা পায়।
তীব্র রোদ্দুর দিনে তুমি মেঘ শীতল হাওয়া
দহন জ্বালা মুছে দিতে তুমি হয়ে যাও দাওয়া।
দগ্ধ জীবনে তুমি নিয়ে আসো তৃপ্তির গোলাপী আভা
ধুয়ে মুছে যায় ক্ষণিকের তরে জলন্ত আগ্নেয়গিরির লাভা।
প্রভাত, দুপুর, গোধূলীর পরই সন্ধ্যা আসে হাজার রঙ ছড়িয়ে
মেঘমুক্ত আকাশে চাঁদ হেসে মায়াবি আলোয় দেয় ঘর ভরিয়ে।
ক্লান্তির দিবাবসানে শ্রান্ত দু’চোখে ঘুম হয়ে থাক তুমি জড়িয়ে,
কল্প রাতে স্বপ্ন মোহে ক্রমেই ঘুমে বিভোর রাত যায় গড়িয়ে।
প্রভাতের আলো হয়ে দুচোখে আবার ফিরে ফিরে আসো তুমি
কাজের অদম্য স্পৃহার পরশ বুলিয়ে শান্তিময় করো কর্মভূমি।
(21 August 2014 at 20:37)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026