পরজীবী প্রেমিক
- অরুণ কারফা

তার কথাগুলো প্রতিধ্বনিত হলে
আমার মনে,
সব ছেড়ে দিয়ে
উৎসর্গিত হই সমাজ জীবনে।

যতক্ষণ থাকে প্রতিধ্বনির
ঢেউসমূহ জীবন্ত,
ইচ্ছাগুলোও মনের ভিতর
টগবগ করে ফুটন্ত।

এমনই আমি পরনির্ভর
আর পরজীবী
নিজস্ব কোন স্বত্বাই নেই
প্রিয়ার ইচ্ছাই সবই।

তবুও আমি মেনেই নিই
এই অবস্থান,
সমাজ সেবায় বাড়ে যে আমার
আত্মসম্মান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026