কি খেতে চাও? কি খাবে তুমি?
- কাজী ফাতেমা ছবি

কি খেতে চাও? কি খাবে তুমি?
মাঠা! দই! দুধ! ডিম!
আম! কলা! আপেল!
সস! পছন্দের তালিকায় আর কি আছে?

হে মানুষ! তোমরা এতো লোভী কেনো!
এত খেতে চাও কেনো?
পছন্দের তালিকাটা আর লম্বা করো না,
খেয়ে পস্তাতে হবে বলে দিলুম।

সস খাবে! তাতে টমেটো নেই, আছে বিষ!
ফুসকা খেতে চাও?
যদি তৈরীর দৃশ্য দেখে ফেলো একটিবার!
ফুসকার ধারে কাছেও পা মাড়াবে না।

মাঠা খাবে!
বললে কি বিশ্বাস করবে মাঠা প্রিয়ো মানুষরা!
যদি সত্য বলি, বলবে অবিশ্বাস্য,
জান কি?
মাঠা তৈরীতে ক্যামিকেলের সাথে মিশানো হয় টয়লেটটিস্যু!
অহ খোদা! একি সর্বনাশের খেলায় মেতেছে মানুষ,
বিশ্বাস হয়! বিশ্বাস হলে ভাল।

দই, দুধ, ডিম কিছুই আর খাওয়ার যোগ্য নেই।
ফল ফলাদি মাছ সব্জি কি খাবে তুমি!
ফরমালিনে দখল করে নিয়েছে বাজার;
বাজারের দখলে আছে রক্তপিপাসু,
প্রাণ হরণকারী একদল অসুর।

মানুষ! তোমাদের সংখ্যা বেশি হওয়া স্বত্বেও,
তোমরা অসুরের কাছে হেরে যাচ্ছ বারবার;
কারণ তোমরা অলস, পরিশ্রমি না,
তোমরা এখনো কেনো বেঘোর ঘুমে?

তোমাদের সন্তানদের কথা ভেবে জেগে উঠো,
রুখো, একবারের জন্য রুখে দাঁড়াও
হাজার মহিশাশুর, অসুরদের বিরুদ্ধে…
পারবে, হ্যা! তোমরাই পারবে,
কারণ, মানুষ, তোমাদের সংখ্যাই যে বেশি।

আর তা যদি না পারো,
তাহলে পছন্দের তালিকা থেকে
একটি একটি প্রিয় খাদ্য অকালে ঝরে পড়তে দাও,
আর চেয়ে চেয়ে শুধু দেখে যাও;
হ্যাঁ, আর একটি কথা, প্রস্তুত থেকো মানুষ!
পরবর্তি প্রজন্মের কাছে জবাবদিহীতার জন্য!
চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম, গ্রহণ করো!!

(তালাস টিভি শো দেখলে পছন্দের তালিকা থেকে অনেক খাবারই বাদ পড়ে যাবে। পছন্দের তালিকা ক্রমেই ছোট হতে থাকবে)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026